“শান্তি যদি না পাও তুমি পিতার অভিমানে
শান্তি খুজে পাবে না কো হাজারো যোজনে
শান্তি
তোমায় খুজতে হবে প্রেয়সীর ঝগড়ায়,
তবেই না
সব অশান্তি ছেড়ে পালিয়ে যায়।
মায়ের
ধমকে শান্তি, শান্তি তার ছলছল চোখে,
শান্তির
পায়রা যেন ঘুরে চারিদিকে।
অসংলগ্ন
কথায় শান্তি, শান্তি শিশুর চিৎকারে,
খুজতে
হয় শান্তিকে ছোট বোনের আবদারে।
প্রেয়সীর
চুলে শান্তি, আর তার স্নিগ্ধতায়,
শুধুই
যে শান্তি থাকে ছোট ভাইয়ের বৈরিতায়।
সকল
শান্তি ছেড়ে যখন, চলে যাই পরের দেশে,
শান্তিকে
আর খুজে পাই না থেকেও কাঙ্গালির বেশে!!!”
বেশি কবিতা পড়লে মাঝে মাঝে রবি ঠাকুর এসে ঝাকুনি দিয়ে যায়।
মানুষ আমি, সব আবেগ সব সময় নিয়ন্ত্রন করতে পারি না, ঝাঁকুনিতে বেরিয়ে আসে শব্দ,
বেমিল হয়ে যায় সব কিন্তু তা আর রবিকে স্পর্শ করে না। তারপরেও তো ...... কিছু
পাগলামি না করলেই যেন নয়।
সত্য মূল্য না দিয়েই সাহিত্যের খ্যাতি করা চুরি
ভালো নয়, ভালো নয় , নকল সে শৌখিন মজদুরি।