how you know about it?

Tuesday, December 18, 2012

ধর্ষণ, ও ধর্ষণ, এবং ধর্ষণ।

আজকের গণতন্ত্র,
ধর্ষণের এক মহামন্ত্র।
ক্ষুধা, বেকারত্ব, আত্মহনন,
অবিচার, হাহাকার, নির্যাতন,
দখল, পিটুনি, ক্রন্দন,
ক্ষুধা, দারিদ্র্ এবং ধর্ষণ।
হে গণতন্ত্র, অহে গণতন্ত্র, আহা গণতন্ত্র,
ধর্ষণ, ও ধর্ষণ, এবং ধর্ষণ।
কে বলেছে এটা গণতন্ত্র,
এটা তো রাজতন্ত্র।
সাথে আছে বিশাল স্বৈরতন্ত্র
আর আছে পাগল বুলানো মন্ত্র।
ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন,
এটাই তো বাংলার চিত্রণ।
চিরুনী অভিযান, কুকর অভিযান,
বয়ে আনে কুমিরদের সম্মান।
এসব হয়রানীর অভিজান,
সাধারনের মহাপ্রয়াণ।
অনিয়ম, অন্যায়, অবিচার
কে আছে এসব দেখার।
যে , যেভাবে পারে,
উঠিতেছে ঘাড়ে।
আমি, আমরা, সমাজ এবং প্রেষণ,
করে চলেছি অবিরত গণতন্ত্রকে ধর্ষণ।

No comments:

Post a Comment