how you know about it?

Tuesday, December 18, 2012

ধর্ষণ, ও ধর্ষণ, এবং ধর্ষণ।

আজকের গণতন্ত্র,
ধর্ষণের এক মহামন্ত্র।
ক্ষুধা, বেকারত্ব, আত্মহনন,
অবিচার, হাহাকার, নির্যাতন,
দখল, পিটুনি, ক্রন্দন,
ক্ষুধা, দারিদ্র্ এবং ধর্ষণ।
হে গণতন্ত্র, অহে গণতন্ত্র, আহা গণতন্ত্র,
ধর্ষণ, ও ধর্ষণ, এবং ধর্ষণ।
কে বলেছে এটা গণতন্ত্র,
এটা তো রাজতন্ত্র।
সাথে আছে বিশাল স্বৈরতন্ত্র
আর আছে পাগল বুলানো মন্ত্র।
ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন,
এটাই তো বাংলার চিত্রণ।
চিরুনী অভিযান, কুকর অভিযান,
বয়ে আনে কুমিরদের সম্মান।
এসব হয়রানীর অভিজান,
সাধারনের মহাপ্রয়াণ।
অনিয়ম, অন্যায়, অবিচার
কে আছে এসব দেখার।
যে , যেভাবে পারে,
উঠিতেছে ঘাড়ে।
আমি, আমরা, সমাজ এবং প্রেষণ,
করে চলেছি অবিরত গণতন্ত্রকে ধর্ষণ।

খুঁজতে খুঁজতে হয়রান...।।

খোঁজ আরও খোঁজ এবং খোঁজ
জিনিসটা কি বোঝ ?
জীবনের প্রয়োজনে
সপ্নের বাস্তবায়নে
বেশী করে খোঁজ
জিনিসটা কি বোঝ ?
পেট পুরে খেতে
বহু দূরে যেতে
চোখ দিয়ে খোঁজ
জিনিসটা কি বোঝ ?
পোষাকের চাহিদা
মিটাতে সকল দ্বিধা
হাত দিয়ে খোঁজ
জিনিসটা কি বোঝ ?
অট্টালিকায় থাকতে হলে
সুবাতাস আর সুনির্মলে
নাক দিয়ে খোঁজ
জিনিসটা কি বোঝ ?
সকল জ্বরা সকল হাহাকার
ব্যাধিকে জানাতে ধিক্কার
মন দিয়ে খোঁজ
জিনিসটা কি বোঝ ?
সবার সকল আশা
পূরণের প্রত্যাশা
মাথা দিয়ে খোঁজ
জিনিসটা কি বোঝ ?
সেই সাত রাজার ধন
খোঁজে শিক্ষিত সজ্জন
আছে এই বঙ্গ দেশে
মুল্যবান কাঁকরের বেশে
তাই তো লোভ সবার
সরকারি চাকর হবার
আমি শিক্ষিত অধম
নই এর ব্যতিক্রম...।।

Monday, December 17, 2012

ভাড়াটিয়া নানি

আমাদের নানি,
করে কানাকানি।
সারাক্ষন থাকে,
ঝোপের তাকে।
শকুনির দৃষ্টিতে,
খারাপির বৃষ্টিতে।
চেয়ে শুদু থাকে,
ঝামেলার বাকে।
উতকু ঝামেলা,
মালেকা হামেলা।
প্রতিক্ষন খোজে,
সবকিছু বাজে।
অলস ভোদর,
কুৎসিত সাপর।
ইচ্ছা করে,
কলকব্জা নাড়ে।
যদি পায় নরম,
দেখায় গরম।
অলস শুয়োর,
বড় মীরজাফর।